২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে ব্রেট লীকে দলে ডাকা নিয়ে দেখা দিয়েছে সমস্যা

শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নাও পারেন অস্ট্রেলিয়ান পেস বোলার ব্রেট লী। কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তার। কারণ একই দিনে ব্রেসবনে অনুষ্ঠিত পুরা কাপের ফাইনালে নিউ সাউথ ওয়েলস ক্লাব এবং কুইন্সল্যান্ডের মধ্যেকার খেলায় অংশগ্রহণ করতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অস্ট্রেলিয়ান কোচ জন বুচান জানান, ব্রেট লী বা মাইকেল ক্যাসপ্রোউইচ দলে থাকার মত ফর্মে থাকলেও তাদের ঘরে ফিরে যেতে হচ্ছে।

এর কারণ হিসেবে দেখানো হচ্ছে, ওয়েলিংটন এবং ব্রেসবনের মধ্যে দূরত্ব আড়াই ঘন্টার, কিন্তু আকাশপথে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় গাবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তারা পৌছুতে পারবে না।

বুচার রির্পোটারদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ব্রেট লী এবং ব্রেড হগকে তৈরি করা। নির্বাচকরা দল গঠন করবে এবং তারপরই আমরা মাঠে নামবো। প্রথমত কুইন্সল্যান্ড এবং এনএসডব্লিউ তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। তবে অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টেস্ট ম্যাচ এবং খেলোয়ারদের ম্যাচ খেলার উপযোগী করে গড়ে তোলা’।

যদি লী ফিরে আসে তাহলে চার মাস পর প্রথম তিনি  কোনও ফার্স্ট-ক্লাস ম্যাচে অংশগ্রহণ করবেন। কিন্তু নিউ সাউথ ওয়েলসও তাকে জোরপূর্বক দলে রাখতে চাচ্ছে।

অঙ্গ রাজ্যের নির্বাচক ব্রায়েন টেবার বলেন,‘ আমরা কেন তাকে দলে নেয়ার জন্য বলবো ? সারা বছর ধরে যখন তাকে দিয়ে পানীয় আনা-নেওয়া করানো হয়েছিল, তখন থেকেই আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে। কিস্তু তাদের এসব প্রশ্ন করেতো কোন লাভ নেই।’

কুইন্সল্যান্ড ক্লাব ইতোমধ্যে জানিয়েছে, লীকে দলে দেরিতে পেলেও তাদের কোন অসুবিধা নেই, তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ি প্রথম দিনের অর্ধেক দিন পর্যন্ত তাকে মাঠে থাকতে হবে এবং দ্বিতীয় দিনের সকাল ছাড়া তিনি বোলিং করতে পারবেন না।

এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।