মোহামেডান ইন্টার স্কুল ক্রিকেট প্রতিযোগিতা
মোহামেডান আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার মাতুয়াইল হাই স্কুল, কুর্মিটোলা হাই স্কুল ও উইলস লিটল ফ্লাওয়ার হাই স্কুল নিজ নিজ ম্যাচে জয়লাভ করে।
মাতুয়াইল হাই স্কুল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখাকে ১২৪ রানে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করতে নেমে মাতুয়াইর হাই স্কুল ৯ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। জবাবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৩.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায়।
কুর্মিটোলা হাই স্কুল এনাম চিলড্রেন হাই স্কুলকে ৭ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এনাম চিলড্রেন হাই স্কুল ১৭.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে কুর্মিটোলা হাই স্কুল ১২.৩ ওভারেই টার্গেটে পৌছে যায়।
দিনের আরেক খেলায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দিবা শাখা সব উইকেট হারিয়ে ৮৭ রান করলে প্রথম ১৫ ওভারে বেশি রানরেট থাকায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে বিজয়ী ঘোষনা করা হয়।
