মুক্তিযোদ্ধাকে হারাতে চায় আল ফয়সালি
এশিয়ান কনফেডারেশন কাপের বুধবারের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে জর্ডানের ক্লাব আল ফয়সালি।
বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় দু’দল পরস্পরের মুখোমুখি হবে । খেলার টিকিটের মুল্য নির্ধারন করা হয়েছে গ্যালারীর জন্য ২০ এবং ভিআইপি লাউঞ্জের জন্য ৫০ টাকা।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আল ফয়সালি ক্লাবের টেকনিক্যাল ম্যানেজার মোহাম্মদ নাসের হুসেইন আলোদালী বলেন,“ গ্র“প ‘এ’র চারটি দলই তাদের প্রথম ম্যাচ শেষে সমান এক পয়েন্ট করে লাভ করেছে। সুতরাং আমরা এই সুযোগে মুক্তিযোদ্ধাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চত করতে চাই।”
আলোদালী জানান, তাদের দলে সিরিয়া এবং ইরাকের দু’জন খেলোয়াড় থাকলেও, গুরুত্বপূর্ণ দু’জন খেলোয়াড় এই মুহূর্তে দলের সাথে নেই। তিনি আরো জানান, প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সম্পর্কে তাদের কোন ধারনা নেই। তবে জাতীয় দলের সাত খেলোয়াড় নিয়ে দল গঠন করা মুিক্তযোদ্ধা সংসদ অবশ্যই ভাল দল।
তিনি ঢাকার আবহাওয়াকে দলের খেলোয়াড়দের জন্য স্বস্তিদায়ক এবং এরকম পরিবেশে তাদের দল নিজেদের দক্ষতা দেখাতে পারবে মনে করছেন।
আলোদালী বলেন, প্রিমিয়ার ডিভিশনে খেলা জর্ডানের দশটি দলের মধ্যে দেশের জনপ্রিয় ক্লাব আল ফয়সালি ৩০ বার লিগ শিরোপা ঘরে তুলেছে।
অন্যদিকে মুক্তিযোদ্ধা ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক র্যাংকিংয়ের বিবেচনায় ফয়সালিকে এগিয়ে রাখলেও তিনি মনে করেন তার দল জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
মানিক বলেন, “দেশের সম্মান রক্ষার্থে আমি খেলোয়াড়দের সবোর্চ্চ প্রচেষ্টা চালাতে বলেছি। তাছাড়া কলকাতার শক্তিশালী দল ইষ্টবেঙ্গলের সাথে ড্র করায় খেলোয়াড়রা মানসিক ভাবে অনেক আতœবিশ্বাসী।”
এছাড়াও এএফসির নিষেধাজ্ঞা থাকায় ইষ্টবেঙ্গলের সাথে খেলতে না পারা গোলরক্ষক আমিনুল দলে ফেরায় দল আরো শক্তিশালী হয়েছে বলে জানান মানিক।
মুক্তিযোদ্ধা সংসদের ফুটবল বিষয়ক সম্পাদক আতাউর রহমান জানান, এএফসি কাপ, ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগের জন্য দল দুই মাসের প্রস্তুতি নিয়েছে। মাঠ নিয়ে সমস্যা থাকা সত্ত্বেও দলের প্রস্তুতি ভালো হয়েছে।
উল্লেখ্য, উভয় দলই এএফসি কাপে তাদের নিজ নিজ প্রথম খেলায় ড্র করেছিল। মুক্তিযোদ্ধা সংসদ কলকাতার ইষ্টবেঙ্গলের সাথে গোলশুন্য এবং আল ফয়সালি ক্লাব তুর্কেমেনিস্তানের নেবিচি এফসির সাথে ১-১ গোলে ড্র করেছিল।
