২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ভিত্তিক ক্রিকেটে চট্টগ্রামের জয়

বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়ন প্রতিযোগিতায় সোমবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে চট্টগ্রাম রাজশাহীকে ছয় উইকেটে পরাজিত করেছে। চট্টগ্রামের জুনায়েদ হাসান অনবদ্য ৮২ রান করে দলের জয়ে মুখ্য ভুমিকা পালন করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রথমে ব্যাট করে রাজশাহী নির্ধারিত ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। রাজশাহীর সাব্বির রহমান একাই ১৫১ রান করে অপরাজিত থাকেন। জবাবে চট্টগ্রাম ৩.৪ ওভার বাকি থাকতেই ২২৫ রান করে জয় তুলে নেয়।

দিনের অপর খেলায় ধানমন্ডি স্টেডিয়ামে খুলনা বিভাগ চার উইকেটে হারায় সিলেট বিভাগকে।

সিলেটের ১৪৯ রান তাড়া করতে নেমে খুলনা ৪২.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।