২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির সুপার লিগে ওয়ান্ডারার্সের প্রথম জয়

গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকির সুপার লিগে প্রথম জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ওয়ান্ডার্রাস ২-০ গোলে মুক্ত বিহঙ্গ তরুন সংঘকে পরাজিত করে এই জয় পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হয়। ওয়ান্ডারার্সকে প্রথম গোলের জন্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইমরান হায়দার ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন। দলের পক্ষে ইমরান দ্বিতীয় গোলটি করেন ৫৬ মিনিটে পেনাল্টি কর্নারের সাহায্যে।