আন্তঃ জেলা ভলিবলে চট্টগ্রাম আঞ্চলিক চ্যাম্পিয়ন
পেপসি আন্তঃ জেলা ভলিবলে চট্টগ্রাম আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার চট্টগ্রাম বিভাগ ৩-২ সেটে কুমিল্লা জেলাকে পরাজিত করে।
এর আগে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় গাজীপুর জেলা একই ব্যবধানে টাঙ্গাইল জেলাকে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করে।
আঞ্চলিক পর্ব থেকে চট্টগ্রাম, কুমিল্লা এবং গাজীপুর চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। মার্চের শেষ ভাগে নড়াইলে চুড়ান্ত পর্বে নয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
