২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া সাংবাদিকতায় রুমির অবদান স্মরণ করলেন বক্তারা

ত্রীড়া সাংবাদিকতায় রোববার বক্তারা প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক প্রয়াত মাসুদ আহমেদ রুমির অবদানের কথা শ্রদ্ধার সাথে করলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

দেশের ক্রীড়া সাংবাদিকদের কাছে রুমি একটি আদর্শ। ক্যারিয়ার গঠনের জন্য সকলেরই তাকে অনুসরন করা উচিত। মুক্তিযোদ্ধা সাংবাদিক মাসুদ আহমেদ রুমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ)  কার্যালয়ে আয়োজিত এক স্মরন সভায় বক্তারা একথা বলেন।

বিএসজেএ’র প্রেসিডেন্ট মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরন সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব  সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী বিএনপি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ এ্যামেচার এ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব ইশতিয়াক আহমেদ।

বিএসজেএ’র সদস্য বিভিন্ন সংবাদপত্র এবং বার্তা সংস্থার সাংবাদিকরা স্মরন সভায় উপস্থিত ছিলেন।

বিএসজেএ’র সাবেক সভাপতি রুমি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন অধুনালুপ্ত দৈনিক বাংলায়। ২০০৩ সালের ১১ মার্চ মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।

অলোচনা শেষে রুমির স্মরনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।