২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত সিরিজ দেখতে ভারতে আসছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মোশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাক-ভারত ক্রিকেট খেলা দেখার ভারতীয় আমন্ত্রন গ্রহন করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছন, জেনারেল মোশাররফ ভারত সফরের আমন্ত্রন সাদরে গ্রহন করেছেন তবে কোন ম্যাচটি তিনি দেখবেন সেটি এখনও নির্দিষ্ট হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

অন্যদিকে ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জনাব মোশাররফ এবং তার পরিবার পাক-ভারত সিরিজ এবং ভারত সফর উপভোগ করবেন বলে তিনি আশা করছেন।

ক্রিকেট কুটনীতির মাধ্যমে পাক-ভারত সম্পর্কের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। পাক প্রেসিডেন্টের ভারত সফরের আগ্রহ, ভারতের ইতিবাচক সাড়া এবং সর্বশেষ মোশাররফ ভারতে আসতে রাজি হওয়ায় দু দেশের সম্পর্ক নতুন করে  বন্ধুত্বের দিকে অগ্রসর হচ্ছে। পাক প্রেসিডেন্ট যদি সত্যিই ভারতে আসেন তাহলে ২০০১ সালের পর এটিই  হবে তার প্রথম ভারত সফর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রনালয়ের  মুখপাত্র জানিয়েছেন, তারা এখন মোশারফের ভ্রমনের দিনসূচি ঠিক করেছ।

গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী মনমোহসন সিং বলেছেন, তিনি আশা করেন পাক প্রেসিডেন্ট তার ভারত সফর যথেষ্ট উপভোগ করেবেন।  জনাব সিং বলেন,  ক্রিকেট এবং বলিউড উপমহাদেশের কোন সীমানার গন্ডিতে বাধা নয়। এটি সব মানুষের।

এর আগে পাক প্রেসিডেন্ট জানান, তিনি পাক-ভারত সিরিজ দেখতে অগ্রহী। ভারতীয় ক্রিকেট বোর্ডও জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে, ক্রিকেট সিরিজ দেখার আমন্ত্রণ জানাতে পারলে তারা যারপর নাই খুশি হবে। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় পাক প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রন জানায় এবং জনাব মোশাররফও ইতিবাচক সাড়া দেয়। অবশ্য পাক প্রেসিডেন্টের  মা ও ছেলে ইতোমধ্যেই ভারতে বসে খেলা দেখেছেন। এছাড়া ভারতে অনুষ্ঠিত দু দেশের ক্রিকেট সিরিজ উপভোগের জন্য কয়েক হাজার পাকিস্তানী এখন ভারতে রয়েছেন ।

পাক-ভারত ক্রিকেট কুটনীতির এই সূচনা করছিলেন পাকিস্তানের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউল হক। ১৯৮৭ সালে তিনি ভারতের জয়পুরে গিয়ে দুদেশের মধ্যকার একটি খেলা  উপভোগ করেছিলেন।