পেপসি আন্তঃজেলা ভলিবল ১১ মার্চ
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১১ হতে ১৩ মার্চ পর্যন্ত মিরপুরস্থ শহীদ সোহরাওয়াদী ইনডোর ষ্টেডিয়ামে পেপসি আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার (পুরুষ বিভাগ) ‘খ’ অঞ্চলের আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।
উক্ত অঞ্চলের মোট আটটি দল দু’গ্র“পে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশ গ্রহণ করবে। দল গুলো হচ্ছে ঃ চট্রগ্রাম, কুমিল্লা, টাংগাইল, গাজীপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী এবং শলীয়তপুর জেলা। এই আটটি দলের মধ্য থেকে তিনটি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
