ঢাকা টিটি ক্লাব বালক বিভাগের ফাইনালে
ঢাকা টেবিল টেনিস ক্লাব রুমি স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতার বালকদের বিভাগে ফাইনালে উঠেছে। উডেন ফ্লোর জিমনেশিয়ামে ঢাকা টিটি ক্লাব সোমবার বাংলাদেশ বিমানকে ৩-২ সেটে পরাজিত করে এ লক্ষ্যে পৌঁছায়।
পুরুষদের ফাইনালে বিমান ৩-০ সেটে কে আলী মেমোরিয়ালকে এবং ওয়ারী ৩-১ সেটে স্বামীবাগ বয়েজকে পরাজিত করে।
মহিলা এককের অবাছাই বিভাগে নর্থ হাউসের সানজিদা নড়াইলের সিন্থিকে এবং লালবাগের আঁখি নর্থ হাউসের রুয়ানাকে পরাজিত করেন। উভয়ই ৩-০ সেটে জয়লাভ করেন।
মহিলাদের দলগত ইভেন্টে বিমান এবং আবাহনী লিমিটেড যথাক্রমে যশোর এবং গাইবান্ধাকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছে।
