২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ স্পোর্টিং জয়ী

গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব মর্যাদার লড়াইয়ে ৩-১ গোলে ঢাকা ওয়ান্ডার্রাসকে পরাজিত করেছে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববারের ম্যাচে ওয়ান্ডার্রাস হেরে গেলেও দু’টি দল আগেই সুপার ফোরে খেলা নিশ্চত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সুপার ফোরের বাকি দু’টি দল হচ্ছে- মুক্ত বিহঙ্গ তরুন সংঘ এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

খেলার ৩৬ মিনিটে আজম ফিল্ড গোলের মাধ্যমে বাংলাদেশ স্পোর্টিংকে এগিয়ে দেন। এরপর ৬৪ মিনিটে মোহাম্মদ জাভেদ দলের গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন। ওয়ান্ডার্রাসের তারিকুল ইসলাম পেনাল্টি কর্নারের মাধ্যমে একটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন।

বাংলাদেশ স্পোর্টিংয়ের জগদীশ সিং শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দলের তৃতীয় গোলটি করেন।