সাত ভারতীয় ক্রিকেটার চন্ডিগড়ে পৌঁছেছে
চলতি মাসের ৮ তারিখে মোহালিতে অনুষ্ঠিতব্য পাক-ভারত সিরিজের প্রথম টেস্টে অংশ নেয়ার জন্য ভারতীয় টেষ্ট দলের সাত ক্রিকেটার শনিবার বিকলে চন্ডিগড়ে পৌঁছেছে। খবর বার্তা সংস্থার।
মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে অংশ নিতে যুবরাজ সিং এবং বিরেন্দার সেওয়াগসহ সাত ভারতীয় ক্রিকেটার শনিবার বিকেলে চন্ডিগড়ে পৌঁছেন।
অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ইতোমধ্যেই চন্ডিগড়ের পথে রওয়ানা দিয়েছেন। ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারও রবিবার সকালের মধ্যেই পৌঁছে যাবেন বলে পাঞ্জাব ক্রিকেট এ্যসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার চন্ডিগড় থেকে মাত্র ১০ কিমি দূরে মোহালি স্টেডিয়ামে পাক-ভারত প্রথম টেস্ট শুরু হবে। তবে পাক দল এখনও এখানে চন্ডিগড়ে এসে পৌছায়নি।
ধর্মশালা থেকে আজ সন্ধ্যায়ই তারা চন্ডিগড়ে চলে আসবে বলে জানিয়েছে পাঞ্জাব ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
