৫ম ওয়ানডেতে ১২২ রানে হারিয়ে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল অসিরা
৫ম ওয়ানডেতে ১২২ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে ৫ ম্যাচের সিরিজে ৫-০ তে এগিয়ে থেকে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল অসিরা।
শনিবার নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। রিকি পন্টিং এবং অ্যাডাম গিলক্রিষ্টের ঝড়ো ব্যাটিংয়ের তোপে কিউইদের বিধ্বস্ত করে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৭ রান তুলে অসিরা। ৩৪৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২২৫ রান করে। ১১২ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ১৪১ রান করা রিকি পন্টিং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খবর বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানেডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার শেষ ম্যাচেও তারা বড় ব্যবধানে হেরেছে। অ্যাডাম গ্রিলক্রিষ্ট এবং ক্যাটিচ অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু করে।
দলীয় ৩৭ রানে ব্যক্তিগত ৫ রান নিয়ে ক্যাটিচ হ্যামিলটনের বলে আউট হন। এরপর অ্যাডাম গ্রিলক্রিষ্ট এবং রিকি পন্টিং মারমুখী ব্যাটিং শুরু করেন। ৪ টি ছয় এবং ৯ টি চারের সাহায্যে গ্রিলক্রিষ্ট ৬১ বলে ৯১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলীয় ১২৯ রানে আউট হন।
এরপর ড্যামিয়েন মার্টিনকে সাথে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক রিকি পন্টিং। ১২৭ বলে ১০ টি চার এবং ৫ টি ছক্কার সাহায্যে পন্টিং ১৪১ রান করে অপরাজিত ছিলেন। মার্টিন ৪৬ বলে ৪০ রান করে দলীয় ২০৪ রানে আউট হন।
সাইমন্ডস ১৬ বলে ১৭ রান করে রান আউট হন দলীয় ২৪১ রানে। ক্লার্ক ৩৬ বলে ৪৩ রান করে দলীয় ৩৩৫ রানে আউট হন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে অসিরা।
৩৪৮ রানের লক্ষ্য নিয়ে স্টিফেন ফ্লেমিং এবং কামিং নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু করে। দলীয় ৩৯ রানে নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়ে। কামিং মাত্র ১৩ রান করে ব্রেটলির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান।
নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ে ৬০ রানে। ব্যক্তিগত ৩৫ রানে অধিনায়ক ফ্লেমিং আউট হন। এরপর জে মার্শাল রানের খাতা শুরু করার আগেই রান আউট হয়ে ফেরত যান। দলীয় ১০৩ রানে আউট হন এইচ মার্শাল। এরপর ম্যাকমিলান খেলার হাল ধরেন। কিন্তু দলীয় ১৬৭ রানে ম্যাকমিলান ব্যক্তিগত ৬৩ রান নিয়ে আাউট হন।
এরপর নিউজিল্যান্ডের কোনও জুটিই আর ভাল করে দাঁড়াতে পারেনি। ধারাবাহিকভাবেই আউট হন একের পর এক ব্যাটসম্যান। দলীয় ১৯৬ রানে ম্যাককুলাম, ১৯৯ রানে ক্যানিং এবং ২২৩ রানে মিলস আউট হন। ম্যাককুলাম ৩৬, ক্যানিং ১৬ এবং মাইলস ১০ রান করেন। ভেট্রোরি ১৬ রানে এবং হ্যামিলটন ১ রানে অপরাজিত ছিলেন। ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২২৫ রান করে। ফলে অস্ট্রেলিয়া ১১২ রানে সহজ এক জয় পায়।
স্কোর বোর্ড
অষ্ট্রেলিয়া ঃ
এ. গ্রিলক্রিস্ট ক কামিং ব ক্যানিং ৯১
এস ক্যাটিচ ক ম্যাকুলাম ব হ্যামিলটন ৫
রিকি পন্টিং নট আউট ১৪১
ডি. মার্টিন ক ফ্লেমিং ব মিলস ৪০
এ. সাইমন্ডস রান আউট ১৭
এম ক্লার্ক ক কামিং ব ম্যাকিমলিান ৪৩
এম হাসে নট আাউট ০
অতিরিক্ত এলবি ৭, ওয়াইড ২, নোবল ১
মোট ৫০ওভারে ৫ উইকেটে ৩৪৭
উইকেটের পতনঃ ১-৩৭, ২-১২৯, ৩-২০৪, ৪-২৪১, ৫-৩৩৫
বোলিংঃ মিলস ১০-১-৬৭-১ , হ্যামিলটন ১০-০-৭৬-১
ক্যানিং ১০-০-৮০, ভেট্রোরি ১০-০-৩৭-০, ম্যাকমিলান ৭-০-৬৩-১,
নিউজিল্যান্ড
কামিং এলবিডব্লিউ ব ব্রেট লি ১৩
ফ্লেমিং ক গ্রিলক্রিষ্ট ব ক্যাসপ্রোইক ৩৫
এইচ মার্শাল রান আউট ২৮
জে মার্শাল ব ক্যাসপ্রোইচ ০
ম্যাকমিলান ক হগ ব সাইমন্ডস ৬৩
ম্যাককুলাম ক ম্যাকগ্রা ব সাইসন্ডস ৩৬
টি ক্যানিং ব ক্যাসপ্রোইচ ১৬
ভেট্রোরি নট আউট ১৬
কে মাইলস ক ক্যাসপ্রোইচ ব ম্যাকগ্রা ১০
হ্যামিলটন নট আউট ১
অতিরিক্ত এলবি ১ ওয়াইড ৩ নোবল ২
মোট ৮ উইকেটে ২২৫
উইকেটের পতনঃ ১-৩৯, ২-৬০, ৩-৬০, ৪-১০৩, ৫-১৬৭, ৬-১৯৬, ৭-১৯৯
৮-২২৩
বোলিংঃ লি ১০-০-৩৪-১, ম্যকগ্রা ১০-০-৪৫-১
ক্যাসপ্রোইচ ১০-২-৩৬-৩ হগ ১০-০-৫৩-০ ক্লার্ক ৫-০-৩০-০
সাইমন্ডস ৫-০-২৫-২
ফলাফল-অষ্ট্রেলিয়া ১১২ রানে জয়ী
