চেলসি ক্ষতিপূরণ বাবদ মুটুর কাছে ৮৪ লাখ পাউন্ড দাবি করেছে
ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসি প্রিমিয়ার লিগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এড্রিয়ান মুটুর বিরুদ্ধে ৮৪ লাখ পাউন্ডের একটি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে।
রোমানীয় এ স্ট্রাইকারকে গত অক্টোবরে কোকেন টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়ার পর অশোভন আচরণের দায়ে লন্ডন ক্লাব থেকে বহিষ্কার করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ফুটবল এসোসিয়েশনের এক শুনানির পর গত নভেম্বরে তাকে সব ধরনের ফুটবল খেলা থেকে সাত মাসের জন্য সাসপেন্ড করা হয়। এ নিষেধাজ্ঞা ১৮ মে পর্যন্ত বলবৎ থাকবে।
চেলসি বলেছে, মুটুর কার্যকলাপের কারণে তারা তার কাছ থেকে ১৩ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।
এখন চেলসি তার কাছ থেকে ফিফার নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ আশা করছে। এ মাসের শেষের দিকে প্রিমিয়ার লিগের শুনানি অনুষ্ঠিত হবে।
