ফাইনাল রাউন্ড নিশ্চত করেছে ওয়ান্ডার্রাস
ফেডারেশন কাপের বি গ্র“পের চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠে গেছে ঢাকা ওয়ান্ডার্রাস ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে শুক্রবার তারা গ্র“প ফাইনালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে।
ফাইনাল রাউন্ডে সরাসরি অংশগ্রহণকারী গতবারের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রানার আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং গত বারের লিগ চ্যাম্পিয়ন ব্রার্দাস ইউনিয়ন ক্লাবের সাথে খেলবে ওয়ান্ডার্রাস। ওয়ান্ডার্রাস দ্বিতীয় দল হিসেবে ফাইনাল রাউন্ডে উঠেছে। এর আগে ফকিরেরপুল ক্লাব এই রাউন্ডে খেলা নিশ্চিত করেছে।
আগামী শনিবার অনুষ্ঠিতব্য সেনাবাহিনী এবং আরামবাগের মধ্যকার বিজয়ী তৃতীয় দল হিসেবে চুড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
দিনের একমাত্র খেলায় ভিক্টোরিয়া ২২ মিনিটে সৈয়দ হোসেন সুরুতের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে ওয়ান্ডার্রাসের মুরাদ আহমেদ মিলন গোল করে খেলায় সমতা আনেন। মিলন খেলার ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
