২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ

জিম্বাবুয়ে ‘এ’র বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার জুনিয়র টাইগাররা স্বাগতিকদের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

কোয়েকে স্পোর্টস ক্লাব মাঠে টাইগাররা মূলত অসহায়ভাবে আতœসমর্পন করেছে  জিম্বাবুইয়ান কিথ ডেবাঙ্গাওয়ার কাছে। বোলিংয়ে পাঁচ উইকেট আর ব্যাটিংয়ে নেমে ৫০ রান তাকে দলের জয়ের নায়কে পরিনত করে।

বাংলাদেশ দলের পাঁচ উইকেট নিয়ে ধ্বংসের সূচনা করেন ডেবাঙ্গাওয়া। তারপর ব্যাটিংয়ে অপরাজিত ৫০ রান করে জিম্বাবুয়েকে সিরিজে প্রথম জয়ের স্বাদ পাইয়ে দেন।

টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সানোয়ার হোসেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং মাত্র ২০৯ রানের স্বল্প সংগ্রহেই তাদের ইনিংস গুটিয়ে যায়। তুষার ইমরান ৫০, শামসুর রহমান ৩৯, সানোয়ার ৩৬ এবং মুশফিকুর রহমান ২৩ রান করেন।

জবাবে জিম্বাবুয়ে ৬.৩ ওভার বাকি থাকতেই ২১২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। একপর্যায়ে ৭৩ রানে তিন উইকেট হারালেও বাংলাদেশের রান টপকাতে কোন বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ষষ্ঠ উইকেট জুটিতে ডেবাঙ্গাওয়া (অপরাজিত ৫০) এবং এনকালা (অপরাজিত ১৯) ৭১ রানের পার্টনারশীপ গড়ে দলকে জয় পাইয়ে দেন।

এরআগে ওপেনার ডাফিন ৪৩ এবং পাঁচ নম্বর ব্যাটসম্যান স্ট্রাইডম ৪৬ রান করে পরের ব্যাটসম্যানদের কাজ অনেকটাই সহজ করে দিয়ে যান।

শাহাদত হোসেন রাজিব ৩৮ রানের বিনিময়ে তিনটি এবং এনামুল জুনিয়র ও ওয়াসেলউদ্দিন দু’টি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’-তুষার ৫০, শামসুর ৩৯, সানোয়ার ৩৬, মুশফিকুর ২৩, ধীমান ১৮, অতিরিক্ত ২১, ডেবাঙ্গাওয়া ৫/১৯ এবং চিবাবা ২/৬০।

জিম্বাবুয়ে ‘এ’- ডেবাঙ্গাওয়া অপরাজিত ৫০, স্ট্রাইডম ৪৬, ডাফিন ৪৩, সিবান্দা ১৯, অতিরিক্ত ২১, শাহাদত ৩/৩৮।