২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জ প্রিমিয়ার লিগে নবনবীন ক্লাবের জয়

মুন্সিগঞ্জ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে নবনবীন ক্লাব। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার নবনবীন ৮৩ রানে প্রগতি সংঘকে পরাজিত করে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রথমে ব্যাট করে নবনবীন ক্লাব ৩৯ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে। জবাবে প্রগতি সংঘ ১৬২ রানে অল আউট হয়।

লিগে প্রগতির এটা প্রথম পরাজয়। বিজয়ী দলের সবুজ অপরাজিত ৪৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

প্রিমিয়ার লিগের শুক্রবারের খেলায় সিটি ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইভ স্টার ক্লাব।