২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডারার্স ও আরামবাগ গ্র“প ফাইনালে

তিব্বত ২০তম ফেডারেশন কাপ ফুটবলের গ্র“পে ফাইনালে উন্নীত হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স এবং আরামবাগ ক্রিড়া চক্র। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বুধবার ঢাকা ওয়ান্ডারার্স ২-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। প্রথমার্ধে তারা ১-০ গোলে এগিয়ে ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

দলের পক্ষে নুরুল ইসলাম এবং মুরাদ আহমেদ মিলন দুইঅর্ধে দুটি গোল করেন। নৌবাহিনীর কামাল একটি গোল পরিশোধ করেন।

আগামী শুক্রবার গ্র“প ফাইনালে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। ম্যাচে ওয়ান্ডারার্সের নারায়ন এবং মিলন হলুদ কার্ড পান।

দিনের অপর খেলায় আরামবাগ ক্রিড়াচক্র লিটনের মহামূল্যবান গোলে জয় পায়। খেলার ৩৩ মিনিটে লিটনের করা গোলেই আরামবাগ বাংলাদেশ রাইফেলস’র বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়।

বাংলাদেশ সেনাবাহিনী এবং রহমতগঞ্জের মধ্যকার বিজয়ী দলের সাথে আগামী ৫ মার্চ আরামবাগ গ্র“প ফাইনালে মুখোমুখি হবে।

সেনাবাহিনী ও রহমত গঞ্জের মধ্যে গ্র“প সেমিফাইনালের ম্যাচটি ৩ মার্চ অনুষ্ঠিত হবে।