২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড টেষ্ট দলে নতুন দুই মুখ

অস্ট্র্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কিউই দল ঘোষনা করা হয়েছে। ঘোষিত এ দলে দুজন নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটেছে । খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

আগামী ১০ মার্চ থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। পেস বোলার ইয়ান ও’ব্রেইন এবং ব্যাটসম্যান ক্রেইগ কামিংয়ের টেস্ট অভিষেক হতে যাচ্ছে।  ওয়েলিংটনের  পেস বোলার ইয়ান ও’ব্রেইনের অভিষেক ছিল নিউজিল্যান্ড দলের জন্য একটা বিষ্ময়।  এছাড়া  টেষ্ট দলে অভিষেক হওয়া কামিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে অংশগ্রহণ করেছিলেন। তবে ইনজুরির কারনে খেলছেন না কিউই দলের নির্ভরযোগ্য সদস্য স্কট  স্টাইরস। একই কারনে ফাষ্ট বোলার শেন বন্ড এবং ইয়ান বাটলারকেও দলের বাইরে থাকতে হচ্ছে। তবে সুখবর হল দলে ফিরছেন ব্যাটসম্যান ন্যাথান অ্যাস্টল ।  

নিউজিল্যান্ড দলঃ স্টিফেন ফে­মিং(অধিনায়ক), ক্রেইগ কামিং, ল্যু ভিনসেন্ট, হামিশ মার্শাল, নাথান অ্যাষ্টল, ক্রেইগ ম্যাকমিলান, ব্রেন্ডন ম্যাককুলাম, ডেনিয়েল ভেট্টোরি, ক্রিস মার্টিন, পল ওয়াউজম্যান, ইয়ান ও’ব্রেইন এবং জেমস ফ্রাঙ্কলিন।