অস্ট্রেলিয়া টেষ্ট দলে ব্রাড হগের অভিষেক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য বুধবার অস্ট্রেলিয়ার ১৩ সদস্যবিশিষ্ট নতুন দল ঘোষনা করা হয়েছে। নতুন এই দলে অভিষেক ঘটেছে ৩০ বছর বয়স্ক ব্রাড হগের। খবর বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টেষ্ট শুরু হচ্ছে ১০ মার্চ। ব্রাড হগ এর আগে ভারতের সাথে একটি ওয়ার্ম আপ ম্যাচ ছাড়া কখনো টেস্ট খেলেননি। কিন্তু এ সপ্তাহে ভিক্টোরিয়ার পক্ষে তার অসাধারন ব্যাটিং তাকে পন্টিংয়ের দলে জায়গা পেতে সহায়তা করেছে।
নির্বাচকমন্ডলীর চেয়ানম্যান ট্রেভর হন্স বলেছেন, তার অসাধারন ব্যাটিংই তাকে দলে নেয়ার প্রধান কারন এবং আমরা আশা করি অস্ট্রেলিয়া দলের জন্য সে ভাল কিছু করবে।
অষ্ট্রেলিয়া দলঃ রিকি পন্টিং(অধিনায়ক), অ্যাডাম গ্রিলক্রিষ্ট, মাইকেল ক্লার্ক, জেসন গিলেস্পি, ম্যাথু হেইডেন, ব্রাড হগ, মাইকেল কাসপ্রোইচ, সাইমন ক্যাটিচ, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, ডেমিয়েন মার্টিন, গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্ন ।
