৫ মার্চ থেকে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আগামী ৫ মার্চ থেকে রাঙ্গামাটি স্টেডিয়ামে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়া চর্চার মাধ্যমে পার্বত্য অঞ্চলের তরুন সমাজকে সুস্থ্য ও সবল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ক্রীড়া খাতের উন্নয়নের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তারই অংশ হিসেবে এ টুর্নামেন্ট আয়োজন করছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।
টুর্নামেন্টে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে ৪টি করে মোট ১২টি দল অংশগ্রহন করবে।
