পাকিস্তানে প্রথম দু’টি ওয়ানডে ভেন্যু পরিবর্তনে সম্মত ভারত
পাকিস্তানের প্রস্তাবিত আসন্ন পাক--ভারত সিরিজের প্রথম দু’টি ওয়ানডে ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে নীতিগত সম্মত হয়েছে ভারত। নিরাপত্তা বিশেষজ্ঞ দলের একজন সদস্য পাকিস্তান সফরের পর বৃহম্পতিবার এ তথ্য জানান।
মুসলিম সম্প্রদায়ের শোকের মাস মহররমকে মাথার রেখে ছয় ফেব্র“য়ারি প্রথম ওয়ান ডে পেশোয়ারের পরিবতে হবে রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় ওয়ানডে পেশোয়ার আট ফেব্র“য়ারি খেলা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পাকিস্তান সফরে নির্বাচিত ভারতীয় প্রাথমিক দলের এক সদস্য বলেন, “এই পরিবর্তনে আমাদের কোন সমস্যা নেই।”
নিরাপত্তা বিশেষজ্ঞ দল স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে প্রতিবেদনটি পেশ করবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত শুক্রবার জানানো হবে।
ভেন্যু পরিবর্তনের পিছনে পাকিস্তান যুক্তি দেখিয়েছে, আশুরার কারণে পাকিস্তান প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী দিতে পারবে না বলে ছয় ফেব্র“য়ারি ম্যাচ খেলা হবে।
পাকিস্তান সফরে ভারত তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে।
