ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট জিতে নিলো অস্ট্রেলিয়া
মেলবোর্নে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ঐতিহাসিক বক্সিং ডে টেস্টের চূড়ান্ত দিনের মধ্যাহ্ন ভোজের পর প্রোটিয়াসদের বিরুদ্ধে ১৮৪ রানের বড় জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৮১ রানেই গুটিয়ে যায়। তবে ম্যাচ জয়করার পিছনে অসিদের ভাগ্যও কিছুটা সাথে ছিল। ফলে নতুন বছরে সিডনিতে টেস্ট সিরিজের চূড়ান্ত টেস্টের আগে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো।
দিনের শুরুতে প্রোটিয়াস সেট ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে প্যাভিলিয়ানে ফেরত পাঠান লেগস্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের বলে দ্বিতীয় স্লিপে দাড়ানো ম্যাথু হেইডেনের হাতে ধরা দেন তিনি। আগের দিনের দুর্বল স্কোড় কার্ডটিতে বাড়তি কিছু রান যোগ করার উদ্দেশ্যে প্রিন্স ১২০ বল মোকাবেলা করে ২৬ রান করেন। এই সিরিজে ওয়ার্ন চারবার আউট করলেন প্রিন্সকে।
সপ্তম উইকেট জুটিতে প্রিন্স ও শন পোলক ৪৮ রান যোগ করেন।
সাবেক অধিনায়ক শন পোলক অসি বোলারদের মোকাবেলা করতে ভয় পাচ্ছিলেন না। খারাপ বল পেলেই তিনি যোগ্য জবাব দিয়েছেন। পূর্বের দিনের ব্যক্তিগত ১৩ রান বৃদ্ধি করে ৬৭ রান নিয়ে তিনি অপরাজিত ছিলেন।
নিকি বোয়ে, এন্ড্রু নেল ও মাখায়ে এনটিনিকে ফিরিয়ে দেন গ্লেন ম্যাকগ্রা।
