২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্ট জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ছয় উইকেটে ৯৯ রান তুলেছে। ফলে ম্যাচ জয়ের বিষয়টি এখন শুধু সময়ের ব্যাপার স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

অনেক দিন ধরে রান খরা যাওয়ার পর অসি ওপেনার ম্যাথু হেইডেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। এটি তার ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। তিনি সতীর্থ এন্ড্রু সাইমন্ডের সাথে জুটি বেধে ১২৪ রান যোগ করেন। সাইমন্ড ৭২ রান করে আউট হন।

প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস একটি চমৎকার ওভারে অস্ট্রেলিয়ার তিন উইকেটের পতন ঘটানোর পর অসি দলপতি রিকি পন্টিং ইনিংস ডিক্লেয়ার করে। অস্ট্রেলিয়া সাত উইকেট ৩২১ রান করে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৩৬৬ রান।

জবাবে সফরকারী দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালই করে। কিন্তু নয় ওভারেই তারা হারিয়ে বসে চারটি উইকেট।

দিনের শুরুতে অস্ট্রেলিয়া দুই উইকেটে ১১০ রান নিয়ে খেলতে নামে। প্রোটিয়াস ফাস্ট বোলার নেল দিনের প্রথম উইকেটের পতন ঘটান। ব্যক্তিগত ২৪ রানের মাথায় ব্রেড হগকে তিনি ফিরিয়ে দেন। তবে সকালের সেশনে ঠিকই আধিপত্য বজায় রাখে অস্ট্রেলিয়া।

মধ্যাহ্ন ভোজ পর্যন্ত অসি ব্যাটসম্যান হেইডেন এবং হাসি ক্রিজে থাকার জন্য লড়াই করেন।

তবে খেলা পুনরায় শুরু হবার পর স্মিথের বলে ক্যালিসের হাতে ধরা দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হাসি। আউট হওয়ার আগে তিনি ৩১ রান করেন।

শেষ পর্যন্ত হেইডেন ব্যক্তিগত ১৩৭ রান করে প্রোটিয়াস অলরাউন্ডার ক্যালিসের বলে প্যাভিলিয়ানে ফিরে যান। ক্যালিসের বল পুল করতে গিয়ে উইকেটকিপার এডাম গিলক্রিস্টের হাতে ধরা দেন ম্যাথু হেইডেন। দুই বল পরে সাইমন্ডের ক্যাচটি দুর্দান্তভাবে ধরেন নেল। গিলক্রিস্ট রানের খাতা খোলার আগেই ক্যালিসের বলে প্রিন্সের হাতে ধরা পড়েন।

জবাবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং এবি ডি ভিলিয়ার প্রথম আট ওভার পর্যন্ত ক্রিজে একত্রে থাকেন।

দক্ষিণ আফ্রিকান শিবিরে প্রথম আঘাত হানেন লেগস্পিনার শেন ওয়ার্ন । প্রোটিয়াস ওপেনার ভিলিয়ারকে তিনি আউট করেন। এরপর ওয়ার্ন, সাইমন্ড এবং ম্যাকগ্রা একে একে পতন ঘটান প্রোটিয়াসদের আরও চারটি উইকেট।