বর্ণবাদ নিয়ে বিদ্রুপ করায় এক দর্শককে বের করে দেওয়া হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার দ্বিতীয় টেস্ট চলাকালে বর্ণবাদ নিয়ে বিদ্রুপ করার জন্য একজন দর্শককে গ্যালারি থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানায় মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
গত সপ্তাহে টেস্ট সিরিজের প্রথম টেস্ট পার্থে অনুষ্ঠিত হওয়ার সময় একই ধরনের ঘটনা ঘটে। তবে সেবার শাস্তি পেতে হয়নি কাউকে। পার্থে প্রথম টেস্টে প্রোটিয়াস ক্রিকেটারদেরকে বর্ণবাদ নিয়ে গালি দেওয়ার জন্য দর্শকদের দোষারোপ করেন অসি অধিনায়ক রিকি পন্টিং।
এমসিসি’র প্রধান নির্বাহি স্টিফেন গফ বলেন, “এক ব্যক্তিকে বর্ণবাদ নিয়ে বিদ্রুপ ও গালি দেওয়ার কারণে গ্যালারি থেকে বের করে দেওয়া হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার এ ধরনের ঘটনা ঘটলো বলে আমি বিশ্বাস করি।”
