হাসপাতালে ভর্তি হলেন অলরাউন্ডার রাজ্জাক
পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে অত্যধিক জ্বর এবং বুকে সংক্রমণ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন আগামী মাসে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই সুস্থ হয়ে উঠবেন।
রাজ্জাক বলেন, “আমাকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বুকে সংক্রমণের জন্য পরীক্ষা করাতে হবে। অত্যধিক জ্বর আমাকে দুর্বল করে ফেলেছে। আমি আশা করছি ভারতের বিরুদ্ধে সিরিজে খেলার আগেই আমি সুস্থ হয়ে যাবো।
পাকিস্তান সফরে ভারত তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ১৩ জানুয়ারি লাহোরে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
কনুইয়ের ইনজুরির কারণে ২৬ বছর বয়সী অলরাউন্ডার রাজ্জাক ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি।
