২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

ম্যাথু হেইডেনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে স্বাগতিক অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন ভোজের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩৬ রানের লিড নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:05 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

হেইডেন আগের দিনে ব্যক্তিগত ৪৫ রান নিয়ে খেলতে নেমে মধ্যাহ্ন ভোজ পর্যন্ত ৮৬ রানে অপরাজিত থাকেন। এ সেশনে অস্ট্রেলিয়া লোকাল বয় ব্রেড হগের উইকেটই শুধু হারায় অস্ট্রেলিয়া। প্রমথ ইনিংসের সেঞ্চুরিয়ান হাসি দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত আছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

হেইডেন চিরাচরিত গুন্ডা স্টাইলে বেধড়ক পেটাতে থাকেন প্রোটিয়াস বোলারদের। যখনই রানের প্রয়োজন হয়েছে তখন রান এসেছে হেইডেনের উইলো থেকে।

ব্রেট হগ ২৪ রান করে নেলের বলে উইকেটের পিছনে দাঁড়ানো এডাম গিলক্রিস্টের হাতে ধরা পরেন।

পাঁচ নম্বর স্থানে ব্যাটিং করতে এসে হাসি এবং হেইডেন চতুর্থ উইকেট জুটিতে ৬১ রান যোগ করেন।

ক্রিজে বাউন্সের কারণে বল কখনো উপর দিয়ে কিংবা নিচু হয়ে যাচ্ছে এবং বল ব্যাটসম্যানের নাগালের মধ্যে দিয়ে গেলেও ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে। তাই বোলারদের সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে উভয় দলের ব্যাটসম্যানদের।