২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের চূড়ান্ত পর্বে টাঙ্গাইল

টাঙ্গাইল স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় জেএফএ কাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্বের ফাইনালে গাজীপুরকে এক গোলে হারিয়ে স্বাগতিক টাঙ্গাইল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

খেলার ৪৪ মিনিটের মাথায় টাঙ্গাইলের পক্ষে লিটন মিয়া ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন।

টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের শেষ আটে সাতক্ষীরা, গাইবান্ধা, বাগেরহাট, রাঙ্গামাটি ও ঢাকা ইতোমধ্যে তাদের জায়গা নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম অঞ্চলের ফাইনালে বৃহস্পতিবার লড়বে স্বাগতিক কুড়িগ্রাম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

এদিকে চাঁদপুরে অঞ্চলের খেলা আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে।