২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ম বিভাগ ক্রিকেটে এখনও অপরাজিত ইয়াং পেগাসাস

মনিরুজ্জামান, শরিফুল্লাহ এবং ইমরুল কায়েসের তিনটি অর্ধশতকের সুবাদে সিটি ক্লাব মাঠে বুধবার অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের নবম রাউন্ডের খেলায় ইয়ং পেগাসাস ১৯১ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ বয়েজ ক্লাবকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

চলতি ১ম বিভাগ ক্রিকেট লীগে এখন পর্যন্ত অপরাজিত দল ইয়াং পেগাসাস প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে।

মনিরুজ্জামান মাত্র ২৭ বলে ছয়টি ছক্কা ও ছয়টি চার মেরে ৭২ রান সংগ্রহ করেন।

উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল ছয়টি চার ও তিনটি ছয়ের সহায়তায় ৫৫ বলে ৫৬ এবং শরিফুল্লাহ ৭০ বলে ৫৮ রান করেন। শরিফুল্লাহ’র ইনিংসে ছিল পাঁচটি চার ও দু’টি ছয়ের মার।

জয়ের জন্য ৩৪০ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ বয়েজ ৩৪ ওভার চার বল খেলে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়।

নাহিদুর রহমান দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করলেও বিশাল ব্যবধানের পরাজয় থেকে দলকে রক্ষা করতে তা যথেষ্ট ছিল না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় গাজী ট্যাঙ্ক প্রান্তিক কেসিকে নয় রানে হারিয়েছে। চলতি লীগে গাজী ট্যাঙ্কের এটি সপ্তম জয়।

গাজী ট্যাঙ্কের করা ১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রান্তিক মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় উত্তরা এসসি ৩৬ রানে যাত্রাবাড়ী কেসিকে হারিয়েছে।

উত্তরার ১০ উইকেটে করা ২২১ রানের জবাবে ব্যাট করতে নেমে যাত্রাবাড়ী ১৮৫ রানে অলআউট হয়ে যায়।