২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি)’র পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হ্যান্ডবল কোর্টে বেকট্রল প্রথম বিভাগর (পুরুষ) হ্যান্ডবল লিগ শুরু হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

মনসুর স্পোর্টিং ক্লাব ও মেনজিস কেসি’র মধ্যেকার লিগের প্রথম ম্যাচটি উদ্বোাধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কুতুবুদ্দিন আহমেদ।

লিগে মোট ১২টি দল দুটি গ্র“পে অংশ নেবে। ৪ জানুয়ারি থেকে সব দলের মধ্য হতে বাছাই করা সেরা দুটি দল সুপারলিগের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

পরবর্তীতে সেরা দুটি দল আগামী বছরের প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের জন্যে মনোনীত হবে।

অংশগ্রহণকারী দলগুলো হল: গ্র“প এ: মনসুর এসসি, পূর্বাচল পরিষদ, যাত্রাবাড়ি স্পোর্টিং একডেমী এবং মেনজিস কেসি। গ্র“প বি: সতীর্থ ক্লাব, ভার্তৃত্ব সমাজ কল্যাণ সংঘ, প্রাইম স্পোর্টিং ক্লাব এবং আরামবাগ কেসি।