২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থানে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুধবার দিন শেষে অস্ট্রেলিয়া ১৫৪ রানের লিড নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের ম্যাথিউ হেইডেন ৪৫ ও ব্র্যাড হগ্ ১৭ রানে অপরাজিত রয়েছে। অষ্ট্রেলিয়ার দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ১১০ রান।

এর আগে এনড্রু সিমন্ড এবং ব্রেট লি দ্রুত তিনটি করে উইকেট নিলে দক্ষিণ আফ্রিকা ৩১১ রানে অলআউট হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার হারশেল গিবস্ সর্বোচ্চ ৯৪ এবং  এবিডি ভিলিয়ারস্ করেন ৬১ রান ।

ডেব্যুডেন্ট ফিল জ্যাক অধিনায়ক রিকি পনটিং-এর সাথে জুটি বেঁধে ওপেন করেন। কিন্তু ফিল জ্যাক এর অভিষেকটা খুব সুখকর হয়নি। তার ২৮ রানের ইনিংসটি এনড্রু নিলে’র এলবিডাব্লিউ’র ফাঁদে পড়ে শেষ হয়ে যায়। এরপর পনটিংও ১১ রানে শন পোলকের বলে এলবিডাব্লিউ হয়ে আউট হয়ে যায়। 

৫০ রান দিয়ে তিনটি উইকেট সংগ্রহ করা সিমন্ড এর ক্যারিয়ারে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি। মাত্র ১৯ বলের এক বিধ্বংসী স্পেলে তিনি এই তিন উইকেট নেন।

সকালের সেশনে ব্রেট লী দুর্দান্ত কিছু বল করেন।

শেন ওয়ার্নের বলে রিকি পনটিং বেশ সহজ একটি ক্যাচ ধরে ফেললে অ্যাশওয়েল প্রিন্স মাত্র ৬ রানে আউট হয়ে যান। এর আগে লী এর প্রধম বলেই জ্যাক রুডল্ফ ধরাশায়ী হন।

দক্ষিণ আফ্রিকা আগের দিন ২ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করলেও  পরেররদিন সকালের সেশন পর্যন্ত মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। গিবস্  সে সময় ৮০ রানে অপরাজিত  থাকেন।