এডামসের ইনজুরির কারণে শঙ্কিত কিউই দল
কিউই বোলার আন্দ্রে এডামসের ডান হাতের হাড় ভেঙ্গে যাওয়ার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি খেলতে পারবেন না।
এডামসের বদলে দলে নেওয়া হয়েছে বামহাতি ফাস্ট বোলার জেমস ফ্রাঙ্কলিনকে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
৩০ বছর বয়সী এডামস অনুশীলন করার সময় আঘাত পান।
তার বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডেল সিরিজেও খেলতে পারেননি।
