আসন্ন পাক-ভারত সিরিজে অসি আম্পায়র ড্যারেল হেয়ারের পরিবর্তে অন্য আম্পায়র চায় পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে অনুরোধ জানাবে আসন্ন পাক-ভারত সিরিজের শেষ দু’টি টেস্টে অস্ট্রেলিয়ান আম্পায়র ড্যারেল হেয়ারকে পরিবর্তন করার জন্য।
পিসিবি’র এক কর্মকর্তা বলেন, “পিসিবি’র চেয়ারম্যান আইসিসি’র সাথে হেয়াররের বিষয়ে আলোচনা করছেন এবং ক্রিকেটের পরিচালনা পর্ষদের কাছে অন্য আম্পায়রকে দায়িত্ব দেওয়ার বিষয়টি পাকিস্তানের জন্য যুক্তিযুক্ত।”
সম্প্রতি ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার সিরিজে ড্যারেল হেয়ারের কিছু সিদ্ধান্ত বিতর্কিত এবং তা বেশিভাগই ছিল পাকিস্তানের বিরুদ্ধে।
