২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৩ ক্রিকেটের ফাইনালে ঢাকা

জাতীয় অনুর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা। স্থানীয় স্টেডিয়ামে সোমবার টাঙ্গাইলকে ছয় উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

প্রথম ব্যাট করে টাঙ্গাইল সোহেলের মারাত্মক বোলিংয়ে মাত্র ৪০ রানেই গুটিয়ে যায়। সোহেল মাত্র দশ রানের বিনিময়ে চার উইকেট লাভ করেন। জবাবে ঢাকা চার উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ঢাকার বোলার সোহেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।