এশিয়া কাপ প্রাক বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে করাচী গেল ফুটবল দল
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফুটবলের প্রাক বাছাই পর্বের ফিরতি প্লে--অফ ম্যাচ খেলতে শনিবার করাচীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে ২১ সদস্যের বাংলাদেশ ফুটবল দল।
করাচীর পিপলস স্পোর্টস কমপ্লেক্সে ২৬ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গত বুধবার হোম ম্যাচে পাকিস্তানের সাথে গোলশুন্য ড্র করে। সম্প্রতি একই ভেন্যুতে সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে পাকিস্তানকে এক গোলে হারায় বাংলাদেশ।
এদিকে দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার শাহাজউদ্দিন টিপু এবং ডিফেন্ডার ফয়সাল আহমেদ।
বাংলাদেশ দল ২৭ ডিসেম্বর দেশে ফিরবে।
স্কোয়াড: আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য, মোহাম্মদ সুজন, রজনী কান্ত বর্মণ, পারভেজ বাবু, ফিরোজ মাহমুদ টিটু, নজরুল ইসলাম, হাসান আল মামুন, আরিফ খান জয় (অধিনায়ক), আরমান আজিজি, আরমান মিয়া, মতিউর মুন্না, আবুল হোসেন, আলফাজ আহমেদ, মেহেদী হাসান উজ্জ্বল, আরিফুল কবির ফরহাদ, রোকনুজ্জামান কাঞ্চন এবং জাহিদ হোসেন এমিলি।
কর্মকর্তা: দিয়েগো ক্রুসয়ানি (কোচ), ছাইদ হাছান কানন (ম্যানেজার), অ্যারিয়েল কোলম্যান (ট্রেইনার)।
