২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআই’র সাথে আনুষ্ঠানিক চুক্তি হল চ্যাপেলের

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার জাতীয় দলের কোচ গ্রেগ চ্যাপেল এবং দলের অপর তিন সদস্যের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 10:31 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বিসিসিআই’র সেক্রেটারি নিরঞ্জণ শাহ বলেন, “ক্রিকেট বোর্ড গ্রেগ চ্যাপেল, জন গ্লোস্টার (ফিজিও), গ্রেগরি কিং (ট্রেনার) এবং ইয়ান ফ্রাজার (বায়ো-মেকানিক) এর সাথে ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত চুক্তি সম্পন্ন করেছেন।”

চুক্তি সম্পন্ন হওয়ার পর চ্যাপেল এবং ভারতীয় দলের অপর তিন সদস্য বিসিসিআই’র প্রধান শারদ পাওয়ার এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করেন।