প্রথম বিভাগ ক্রিকেটে জয়ের ধারায় ইয়াং পেগাসাস
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ইয়াং পেগাসাস ক্লাব। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তারা ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে পাঁচ উইকেটে পরাজিত করে লিগে এখনও অপরাজিত রয়েছে।
অন্যদিকে নয় ম্যাচে এটা ওয়ান্ডারার্সের নবম অষ্টম পরাজয়।
ওয়ান্ডারার্স প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক এক ওভারে ১৭৫ রানে অল আউট হয়ে যায়।
জবাবে ইয়াং পেগাসাস ৩০ ওভার খেলে ১৭৮ রান করে জয় পায়। পেগাসাস অধিনায়ক লালমোহন ২৫ রানের বিনিময়ে তিন উইকেট লাভ করেন এবং ব্যাট হাতে ১০টি চার ও দুটি ছয়ের মাধ্যমে অপরাজিত ৮১ রান করেন।
