২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ কঠিন হবে : ইনজামাম

আগামী ৭ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া চতুর্থ ঘরোয়া সিরিজে ভারতের বিরুদ্ধে পাকিস্তানী ক্রিকেট দলের প্রশিক্ষণ শিবির চালু করতে যাচ্ছে বলে দলপতি ইনজামাম-উল-হক জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ইনজামাম বলেন, “আমরা এভাবেই পরিকল্পনা করেছি কারণ আমাদের কোচ বব উলমার ক্রিস্টমাসের ছুটিতে যাবেন এবং জানুয়ারীর প্রথম সপ্তাহে ফিরবেন। কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে প্রতিদিনের ট্রেনিং রুটিন দেয়া থাকবে যাতে করে তারা ভারত সিরিজের জন্য খুব ভালোভাবে তৈরি থাকতে পারে।”

তিনি আরো বলেন, এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে কারণ মাত্র কিছুদিন আগেই আমরা ইংল্যান্ডের সাথে একটি সিরিজ শেষ করেছি।

পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় দলের সফর আগামী ৬ জানুয়ারী শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারীর লাহোরে প্রথম টেস্ট শুরু হবে। পরবর্তী দুটো ম্যাচ ফয়সালাবাদ ও করাচিতে অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইংল্যান্ডের সাথে একদিনের ম্যাচে মোহাম্মদ আসিফ ও ইয়াসির হামিদ সম্পর্কে পাক দলনেতা সন্তোষ প্রকাশ করে বলেন, “দলের অবস্থা আগের চাইতে আরো বেশি শক্ত ও উন্নত হয়েছে।

ভারতের সাথে এই সিরিজ তাদের জন্য খুব সহজ নয়। ভারত দলের বেশ ভালো ভারসাম্য রয়েছে এবং তারা নতুন কোচকে সাথে নিয়ে শ্রীলংকার সাথে একটি একদিনের ও একটি টেস্ট সিরিজ জিতে নিয়েছে।

ইনজামাম বলেন, আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে একটি ইউনিটের মতো একাত্ম হয়ে খেলেছি, ভারতের বিরুদ্ধেও যদি সেভাবে খেলতে পারি তাহলে সিরিজ জয় করতে সমর্থ হবো, তাহলে আমরা জয় পাবো নিশ্চিত। তবে আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারবো না, কেননা ভারতীয় দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে।