পাকিস্তান সফরে ভারতীয় দলের ম্যানেজার ডুনগারপুর
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সাবেক প্রেসিডেন্ট রাজ সিং ডুনগারপুরকে আগামী বছর পাকিস্তান সফরে ভারতীয় দলের ম্যানেজার নির্বাচিত করা হয়েছে।
বিসিসিআই’র সেক্রেটারি নিরাঞ্জণ শাহ বলেন, “আমরা পাকিস্তান সফরে রাজ সিং ডুরগারপুরকে ম্যানেজার পদে নির্বাচিত করেছি। শনিবার এ ব্যাপারে অনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।” মিডিয়া ম্যানেজারের নামও আমরা সেই দিন ঘোষণা করা হবে বলে তিনি জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
১৯৮৪-৮৫ সালে পাকিস্তান সফরে ডুনগারপুল ভারতীয় দলের ম্যানেজার ছিলেন।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের আমন্ত্রণে তিনি পাকিস্তান সফরে যান এবং পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ মাঠে গিয়ে দেখেন।
