২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাটা স্কুল হ্যান্ডবলের শিরোপা জিতল স্কলাস্টিকা, নারিন্দা

বাটা স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালিকা গ্র“পে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাস্টিকা। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বৃহস্পতিবার ফাইনালে স্কলাস্টিকা ১৩--৭ গোলে ভিকারুন্নেসা নূন স্কুলকে হারিয়ে শিরোপা লাভ করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিজয়ী দল প্রথমার্ধে ৭--৪ ব্যবধানে এগিয়ে ছিল। স্কলাস্টিকার আনুশেহ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

স্কলাস্টিকা এর আগে ২০০৪ সালে টুর্নামেন্টের শিরোপা লাভ করে, অন্যদিকে ভিকারুন্নেসা টানা ১২ বছর (১৯৮৯--২০০৩) এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছিল। 

বালিকাদের বিভাগের স্থান নির্ধারনী ম্যাচে সানিডেল ৭--১ গোলে ইস্পাহানী বালিকা বিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে। 

টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনালে নারিন্দা ১৫--১১ গোলে হারায় ভাষানটেক উচ্চ বিদ্যালয়কে। প্রথমার্ধে নারিন্দা ৯--৬ গোলে এগিয়ে ছিল।

এই বিভাগে স্কলাস্টিকা ১১--৬ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ মাহবুবুর রহমান ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্ণেল (অব:) এমএ হামিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাটা স্যু কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের এক্সপোর্ট অ্যান্ড পাবলিসিটি ম্যানেজার ইকরামুজ্জামান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।