শ্রীলংকার বিরুদ্ধে শেষ টেস্টে ২৫৯ রানের জয়ে ২-০তে সিরিজ জিতল ভারত
আহমেদাবাদ টেস্টের পঞ্চম দিনে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দ্র শেওয়াগ দলের স্পিনারদের দিয়েই বোলিং শুরু করেন।
ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে শ্রীলংকা আগের দিনের সাথে ১৪ রান যোগ করতে না করতেই ২৪৯ রানেই আত্মসমর্পণ করে। এ জয়ের ফলে ভারত ২-০তে সিরিজ জয় করল।
পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই জ্বলে উঠেন অনিল কুম্বলে। লংকান টেলএন্ডার পারভেজ মাহরুফ কুম্বলের বলে এলবিডব্লিউ- এর ফাঁদে পড়ে প্যাভিলিয়ানের পথ ধরেন।
পরবর্তী ওভারে হরভজনের বলে ভিভিএস লক্ষণের হাতে ধরা দেন জেহান মুবারক।
মালিঙ্গা বান্দারা শ্রীলংকার পক্ষে কিছুটা হলেও দৃঢ়তা দেখান।
মুত্তিয়া মুরালিধরণ হরভজনকে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। এর পর পরই শ্রীলংকার কফিনে শেষ পেরেকটা ঠোকের অনিল কুম্বলে। মালিঙ্গা কুম্বলের একটি গুগলি খেলতে গিয়ে শেওয়াগের হাতে ক্যাচ দেন।
নিজেরদের মাটিতে ভারত যে সবসময়ই ফেবারিট, সে কথাটি আরও একবার প্রমাণ দিল ভারতীয় ক্রিকেটাররা।
