২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদে জয়ের দ্বারপ্রান্তে ভারত

আহমেদাবাদে শ্রীলংকার বিরুদ্ধে ভারতের তৃতীয় ও শেষ টেস্ট জয়টা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জয়ের জন্য ম্যাচের শেষ দিনে ভারতের দরকার শ্রীলংকার চার উইকেট। অন্যদিকে শ্রীলংকা জয় থেকে এখনও ২৭৪ রান দুরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ভারত চতুর্থ দিন নয় উইকেটে ৩১৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে শ্রীলংকার সামনে ৫০৯ রানের জয়ের টার্গেট দাঁড়ায়। এই রান তাড়া করতে নেমে শ্রীলংকা দিনশেষে ছয় উইকেট খুইয়ে ২৩৫ রান করতে সক্ষম হয়েছে।

এর আগে সকালে ভারত নয় উইকেটে ২৮৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। কিন্তু স্কোর বোর্ডে ২৯ রান জমা হতেই ইনিংস ঘোষণা করে ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অনিল কুম্বলে ২৯ আর হরভজন সিং ৪০ রানে অপরাজিতই থেকে যান।

শ্রীলংকার দ্বিতীয় ইনিংসের সূচনাটা বরাবরের মতই হয়েছে। ভারতীয় বোলিং, বিশেষ করে একা কুম্বলের সামনেই লুটিয়ে পড়ে লংকানদের প্রতিরোধ। তবে উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গা ৪৭, মিডল অর্ডারে জয়বর্ধনে ৫৭ এবং তিলকরতেœ দিলশান ৬৫ রান করে কিছুটা দৃঢ়তা দেখাতে পেরেছেন। দলের ৯৬ রানে চতুর্থ উইকেট হিসেবে সামারাবীরা আউট হওয়ার পর পঞ্চম উইকেট জুটিতে জয়বর্ধনে এবং দিলশান বড় পার্টনারশিপ গড়ে দলকে কিছুটা হলেও লড়াইয়ের পুঁজি এনে দেন। এ জুটিতে মূল্যবান ১০৫ রান যোগ হয়। জয়বর্ধনে ১০৬ বলে সাতটি বাউন্ডারির মাধ্যমে ৫৭ রান করে আগারকারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান। দিলশান ১২৩ বলে পাঁচটি চারের সহায়তায় ৬৫ রান করে পাঠানের বলে ধোনীর হাতে ক্যাচ দেন।

দিনশেষে জেহান মুবারক ১৮ এবং মাহরুফ দুই রানে অপরাজিত রয়েছেন। কুম্বলে শ্রীলংকার দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকেট দখল করেন। দুই ইনিংস মিলিয়ে তার শিকার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ।