বাটা স্কুল হ্যান্ডবলের ফাইনালে ভিকারুন্নেসা, স্কলাস্টিকা
১৫ তম বাটা স্কুল হ্যান্ডবলের বালিকদের বিভাগ থেকে ভিকারুন্নেসা নূন স্কুল এবং স্কলাস্টিকা ফাইনালে উঠেছে। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার ভিকারুন্নেসা এবং স্কলাস্টিকা সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে টুর্নামেন্টের বালক বিভাগ থেকে ফাইনালে উঠেছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ভাষানটেক উচ্চ বিদ্যালয় ।
বালিকাদের প্রথম সেমিফাইনালে ভিকারুন্নেসা ১২--২ গোলে ইস্পাহানী বালিকা বিদ্যালয়কে এবং স্কলাস্টিকা ১৪--১ গোলে সানিডেলকে হারিয়ে ফাইনালে উঠে।
বালকদের প্রথম সেমিতে নারিন্দা উচ্চ বিদ্যালয় ১৫--১২ গোলে স্কলাস্টিকাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভাষানটেক উচ্চ বিদ্যালয় ১২--৮ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে হারায়।
বালক ও বালিকা বিভাগের স্থান নির্ধারনী ম্যাচ বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ মাহবুবুর রহমান টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
