২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবেন না পাক অধিনায়ক ইনজামাম ও শোয়েব আখতার

বুধবার পাকিস্তান এবং সফরকারী ইংল্যান্ডের মধ্যেকার পঞ্চম এবং শেষ ওয়ান ডে ম্যাচে খেলবেন না পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক এবং ফাস্ট বোলার শোয়েব আখতার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অপর পেস বোলার মোহাম্মদ সামিও খেলবেন না কারণ হিসেবে পাক দলপতি ইনজামাম তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা জানালেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইনজামাম বলেন, “কেউ ইনজুরিতে পড়েনি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের এই সিরিজে খেলার সুযোগ করে দেওয়ার সুবর্ণ সুযোগ। বিশেষ করে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য।”

এক ম্যাচ বাকি থাকতেই সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ৩-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে। পাকিস্তান টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জয় করেছে।

পঞ্চম এবং শেষ ওয়ান ডে ম্যাচে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক ইউনুস খান। দলে খেলার সুযোগ পাবেন ওপেনিং ব্যাটসম্যান ইয়াসির হামিদ, অলরাউন্ডার ইয়াসির আরাফাত এবং মোহাম্মদ আসিফ।

ইনজামাম আর বলেন, “মূলত আমরা দেখতে চাই আমাদের অনুপস্থিতিতে অন্য ক্রিকেটাররা কি ধরনের নৈপন্য দেখায়।”

পঞ্চম এবং শেষ ওয়ান ডে খেলার পর ইংল্যান্ড দল বৃহস্পতিবার ৫৮ দিনের সফর শেষে দেশে ফিরে যাবে।