২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে ইয়ং পেগাসাসের অষ্টম জয়

প্রথম ক্রিকেট লিগে মঙ্গলবার অষ্টম জয় পেয়েছে ইয়ং পেগাসাস। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সাগরের অনবদ্য ১১৩ রানে ভর করে ইস্কাটন সবুজ সংঘকে ৯৪ রানে হারায় ইয়ং পেগাসাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

প্রথম ব্যাট করে পেগাসাস সাত উইকেটে ২৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। সাগর ১১৭ বলে দশটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কায় ১১৩ রান করেন। লিগে সাগরের এটি দ্বিতীয় সেঞ্চুরি। জবাবে ইস্কাটন ৪৬ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায়।

সিটি ক্লাব মাঠে দিনের অপর ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাব ৩৬ রানে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। প্রথম ব্যাট করে উত্তরা ক্লাব নয় উইকেটে ২৮৩ রান করে। দলের পক্ষে শফিকুল ইসলাম সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া বাবু ৫৬ রান করেন।

জবাবে ওয়ান্ডারার্স ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সমর্থ হয়। সোমেন চন্দ্র ৮২ রান করেন। উত্তরা ক্লাবের রানা ৫৭ রানে চার উইকেট লাভ করেন।