২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকির ফাইনালে সেনাবাহিনী এবং সোনালী ব্যাংক

বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সোনালী ব্যাংক। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

একই ভেন্যুতে মঙ্গলবার সেনাবাহিনী গ্র“প পর্যায়ের শেষ খেলায় তাদের ফাইনালের প্রতিপক্ষের বিরুদ্ধে তৃতীয় জয় পায়। সেনাবাহিনী ২--১ গোলে হারায় সোনালী ব্যাংককে। অন্যদিকে সোনালী ব্যাংক চার ম্যাচে তিন জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে।

মঙ্গলবার ম্যাচে প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সেনাবাহিনী জয় তুলে নেয়। ৩৬ মিনিটে জিমির গোলে প্রথম এগিয়ে যায় সোনালী ব্যাংক। ৫০ মিনিটে সেনাবাহিনীর পক্ষে দিদার হোসেন গোল করে সমতা ফেরান। ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন আজমীর হোসেন।

দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ৩--২ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। পুলিশের পক্ষে হাবুল দু’টি এবং প্রিন্স একটি গোল করেন। বিমানবাহিনীর পক্ষে দু’টি গোল পরিশোধ করেন দিনসে আলী এবং সাইফুল ইসলাম।