২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে ঢাকায় সাউথ এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপ

পাঁচ দিনব্যাপী প্রথম সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশীপ আগামী ৮ ফেব্র“য়ারি থেকে ঢাকায় শুরু হবে। বাংলাদেশ আরচ্যারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

প্রতিযোগিতায় ছয়টি দেশ অংশগ্রহন করবে। দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশ। প্রতিটি দলে আটজন করে পুরুষ ও মহিলা প্রতিযোগী থাকবেন। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে দু’টি ইভেন্টে। এগুলো হচ্ছে- রিকার্ভ বো এবং ব্যাম্বো বো।

টুর্নামেন্টের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে পুরাতন বিমানবন্দরকে নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে বত্রিশ লাখ টাকা। বাজেটের পুরো অর্থই আসবে স্পন্সরের কাছ থেকে।

সংবাদ সম্মেলনে আরচ্যারী অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গোলাম দস্তগীর গাজী এবং খন্দকার ফরিদুল আকবর উপস্থিত ছিলেন।