জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার থেকে দেশের সাতটি ভেন্যুতে একযোগে শুরু হচ্ছে দ্বিতীয় জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্ট আয়োজন করছে।
টুর্নামেন্টের অষ্টম ভেন্যু চাঁদপুরে ৩১ ডিসেম্বর থেকে জোনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অন্য সাতটি ভেন্যু হচ্ছে- টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাঙ্গামাটি, সাতীরা, বাগেরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রাম। কুড়িগ্রাম ছাড়া বাকি ভেন্যুগুলোতে সাতটি করে দল প্রথম রাউন্ডের খেলায় অংশগ্রহন করবে। কুড়িগ্রামে খেলবে আটটি দল।
নকআউট ভিত্তিক প্রথম রাউন্ডে ৫৫টি জেলা দল, যশোর শিক্ষা বোর্ড এবং বিকেএসপি অংশগ্রহন করবে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে।
প্রথম রাউন্ডে অংশগ্রহনকারী দলগুলো প্রত্যেকেই আট হাজার টাকা এবং প্রতিটি জয়ের জন্য তিনহাজার টাকা করে পাবে। জেএফএ টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২৫ হাজার ডলার দিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলাগুলো হচ্ছে-
জয়পুরহাট বনাম সিরাজগঞ্জ গাইবান্ধা স্টেডিয়াম
চট্টগ্রাম বনাম ফেনী রাঙ্গামাটি স্টেডিয়াম
মাগুরা বনাম ঝিনাইদহ সাতক্ষীরা স্টেডিয়াম
গাজীপুর বনাম জামালপুর টাঙ্গাইল স্টেডিয়াম
নীলফামারী বনাম নওগাঁ কুড়িগ্রাম স্টেডিয়াম
ঢাকা বনাম রাজবাড়ী মানিকগঞ্জ স্টেডিয়াম
খুলনা বনাম যশোর বাগেরহাট স্টেডিয়াম
