বর্ষ সেরা ফুটবল দল হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেছে ফিফা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০০৫ সালের বর্ষ সেরা ফুটবল দল হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম ঘোষণা করেছে।
কনফেডারেশন্স কাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ৮৪০ পয়েন্ট পেয়ে ২০০৫ সালের সেরা দল নির্বাচিত হয়েছে। ২০০৫ সালে তারা বিশ্বের এক নম্বর দল হিসেবে খেলা শুরু করে। এ বছর তারা ১০টিতে জয়, চারটি ড্র এবং দুইটি খেলায় পরাজিত হয়েছে।
চেক রিপাবলিক ৭৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
