ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রোনালদিনহো
বার্সিলোনা ও ব্রাজিলের প্লেমেকার রোনালদিনহো টানা দ্বিতীয়বারের মত ফিফার বর্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন।
ফিফা সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ ও ক্যাপ্টেনদের ভোটে ব্রাজিলীয় খেলোয়াড় রোনালদিনহো সর্বোচ্চ ৯৬০ ভোট পেয়ে ফিফার বর্ষ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
চেলসি ও ইংল্যান্ডের মধ্যমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ৪২৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং রোনালদিনহোর বার্সিলোনার সহ-খেলোয়াড় ক্যামেরুনের স্যামুয়েল ইতো ১৯০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
চলতি মাসেই ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া রোনালদিনহো বলেন, আমি আমার এ পুরস্কার যাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না আমার সেই সহ-খেলোয়াড়দের উৎসর্গ করতে চাই।
রোনালদিনহো ২০০৪ সালে ফিফার বর্ষ সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন।
এদিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলকে বর্ষ সেরা দল হিসেবে নির্বাচিত করা হয়েছে। সেরা দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেক রিপাবলিক।
জার্মানির বার্জিত প্রিঞ্জ টানা তৃতীয়বারের মত ফিফার মহিলা পুরস্কার জিতে নিয়েছেন।
রেফারি অ্যান্ডার্স ফ্রিস্ক ফিফা প্রেসিডেন্সিয়াল পুরস্কার জয়লাভ করেছেন।
